পুরোনো পথে হেঁটে নতুন গন্তব্যে পৌঁছানো যায় না: বদিউল আলম মজুমদার

পুরোনো পথে হেঁটে নতুন গন্তব্যে পৌঁছানো যায় না: বদিউল আলম মজুমদার

দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশ কার্যকর হয়নি, গুমসংক্রান্ত ও মানবাধিকার কমিশনের ক্ষমতা বাড়িয়ে যে অধ্যাদেশ করা হয়েছিল, তা আলোর মুখ দেখেনি উল্লেখ করে আলতাফ পারভেজ বলেন, ‘তার মানে কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে যতটুকু আইনি অগ্রগতি হয়েছিল, তা থেকে আমরা আবার পিছু হটে গেছি।’

কাঠামোগত সংস্কারের বিষয়গুলো নিয়ে জাতীয় পর্যায়ে সিরিজ আলোচনা হওয়া দরকার উল্লেখ করে এই গবেষক বলেন, ‘৮০০ শহীদের প্রতি বা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বই থেকে নিয়ে যত ধরনের আন্দোলন–সংগ্রাম হয়েছে, মানুষ প্রাণ দিয়েছে, আহত হয়েছে—তাদের প্রতি আমাদের যদি কোনো দায়বদ্ধতা থাকে, তাহলে সংস্কারের একটা ন্যাশনাল চার্টার করে একটা ন্যাশনাল ফ্রন্ট তৈরি করে এগোতে হবে।’

বিএনপি ও জামায়াতে ইসলামীর ভালো ও সমৃদ্ধি চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, তারা সুবুদ্ধির পরিচয় দেবে, সংসদকে ঠিকভাবে পরিচালনা করবে—এমনটাই আশা করেন।

সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, কাঠামোগত সংস্কার তখনই হবে, যখন আমরা কাঠামো বুঝব, কাঠামোকে স্পর্শ করতে পারব, তার ভুলটা ধরতে পারব এবং ভুল সংশোধন করার যথাযথ পরিস্থিতি বুঝতে পারব।