বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এবার দুইটি মেগা প্রকল্পের প্রস্তাব তুলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) বিবেচনার জন্য প্রকল্প দুটি উপস্থাপন করেছে মন্ত্রণালয়।
আগামী ২৫ অক্টোবর সচিবালয়ে অনুষ্ঠেয় একনেক সভায় প্রস্তাব দুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। এতে সভাপতিত্ব করবেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রস্তাবিত প্রকল্পের একটি হচ্ছে পুলিশের অপারেশনাল যানবাহন ক্রয়সংক্রান্ত এবং অপরটি হলো বিশেষায়িত যানবাহন ক্রয়সংক্রান্ত। প্রকল্প দুটির আওতায় মোট ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার জন্য ৬ হাজার ৬০৮.১৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রস্তাবিত এই বিনিয়োগের মধ্যে ৪,৩২৮ কোটি টাকা ৪,৮২৯টি অপারেশনাল যানবাহন ক্রয়ে ব্যয় হবে এবং ২,২৮০.১৪ কোটি টাকা খরচ হবে ১,০০১টি বিশেষায়িত যানবাহনের জন্য। উভয় প্রকল্পই চলতি বছরের অক্টোবর থেকে জুন ২০২৯ সালের জুনের মধ্যে বাস্তবায়নের জন্য নির্ধারিত হয়েছে এবং এর সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার।




