পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের পোশাক নিয়ে কেউ সন্তুষ্ট না, মানান সই না। এইজন্য পোশাকে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের পোশাক পরিবর্তন করে আগের পোশাক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পোশাকে প্যান্টের রং খাকি করা হবে আর শার্ট আগেরটা হবে বলে জানান তিনি।

দ্বিমত পোষণ করাই গণতন্ত্র উল্লেখ করে এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ইতিহাসের সবচেয়ে ভালো সংসদ অধিবেশন হয়েছে। সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।