LATEST
কাঠালিয়ায় মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‘সীমান্তের ওপারে যাই হোক, এপারে অপতৎপরতা চলবে না’ ২২ বছর পর রাজশাহীর মাদ্রাসা মাঠে আজহারীর তাফসির মাহফিল, লাখো মানুষের সমাগম ৩ কোটি ৮০ লাখ মানুষ কিডনি রোগে ভুগছেন! ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর বড় ঘোষণা সমন্বিত উদ্যোগের মাধ্যমে হবে ভবদহের স্থায়ী সমাধান: পানিসম্পদমন্ত্রী যে প্রাণীকে ‘অমর’ বলছে বিজ্ঞান
National

‘প্রকৃতির পাঠশালা’ শিক্ষার নতুন দিগন্ত- শিক্ষামন্ত্রী

‘প্রকৃতির পাঠশালা’ শিক্ষার নতুন দিগন্ত- শিক্ষামন্ত্রী

প্রকৃতির সান্নিধ্যে শিশুদের পাঠদানের মাধ্যমে শিক্ষার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম, মানবিকতা ও উদারতা জাগিয়ে তোলার ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে চাঁদপুরের কচুয়ায়।
কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে গড়ে তোলা হয়েছে নান্দনিক ‘প্রকৃতির পাঠশালা’। খড়ের ছাউনি, বাঁশের তৈরি ঘর, চারপাশে বিভিন্ন প্রজাতির ফুলের চারা আর মাটির কাছাকাছি শীতল পাটিতে বসে পাঠ গ্রহণের সুযোগ—সব মিলিয়ে তৈরি হয়েছে এক ভিন্নধর্মী শিক্ষার পরিবেশ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এ ব্যতিক্রমী ‘প্রকৃতির পাঠশালা’র প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী বলেন, প্রকৃতির সান্নিধ্যে শিশুরা পাঠ গ্রহণ করলে তাদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও মমত্ববোধ তৈরি হবে। পাশাপাশি তাদের মানসিক বিকাশ, উদারতা ও সৃজনশীল চিন্তাভাবনার প্রসার ঘটবে। শিশুদের আনন্দময় ও প্রাকৃতিক পরিবেশে শিক্ষার সুযোগ করে দেওয়ার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

প্রকৃতির পাঠশালাটি তৈরি করা হয়েছে খড়ের ছাউনি দেওয়া দোচালা ঘরের আদলে। বাঁশের তৈরি অবকাঠামোর উন্মুক্ত প্রাঙ্গণে শীতল পাটি বিছিয়ে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পাঠশালার চারপাশে রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের চারা। এতে শিক্ষার্থীরা প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সঙ্গে মিশে আনন্দময় পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে।

ইট-কাঠের পরিবেশের বাইরে শিশুদের প্রকৃতির সঙ্গে পরিচিত করা এবং তাদের মধ্যে প্রকৃতিপ্রেম গড়ে তোলার লক্ষ্যেই চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এ ব্যতিক্রমী পাঠশালা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান, কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই, কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হক, উপজেলা বিএনপির সমন্বয়ক মো. শাহজালাল প্রধান, সাবেক ছাত্রনেতা নুর মোহাম্মদ কচি, সাবেক পৌর মেয়র হুমায়ূন কবির প্রধান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির কোলে এমন পাঠদানের উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ পাঠশালা শিশুদের কাছে শিক্ষাকে আরও আনন্দময় করে তুলবে এবং নতুন প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে সচেতন করে গড়ে তুলতে ভূমিকা রাখবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৭ নভেম্বর ২০২৬

More in National

View all

Latest news