প্রত্যন্ত গ্রামের মানুষের চিকিৎসাসেবা দিতে ‘সেবিকা’ হতে চায় সম্পা টুডু

প্রত্যন্ত গ্রামের মানুষের চিকিৎসাসেবা দিতে ‘সেবিকা’ হতে চায় সম্পা টুডু

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বলেন, ‘সম্পা একজন অত্যন্ত কর্মঠ ও মনোযোগী ছাত্রী। সহপাঠীদের প্রতি সে খুবই আন্তরিক। সঠিক সুযোগ পেলে সে অনেক দূর যাবে।’

নিজের স্বপ্ন নিয়ে সম্পা জানায়, তাদের গ্রাম থেকে নিকটবর্তী হাসপাতালের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। যাতায়াত ব্যবস্থা কঠিন হওয়ায় গ্রামের মানুষ ঠিকমতো চিকিৎসাসেবা পায় না। সে বলে, ‘আমি ছোটবেলা থেকেই মানুষের এই কষ্ট দেখে বড় হয়েছি। তাই বড় হয়ে সেবিকা হয়ে আমি আমার গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। আমাদের গ্রামে এই আলোর পাঠশালা না থাকলে আমার পড়াশোনাই হয়তো হতো না। ’

সম্পার মতো শত শত আদিবাসী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে সামিট গ্রুপের সহযোগিতায় দেশজুড়ে এমন আটটি বিদ্যালয় পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।