<
খেলার ২ মিনিটের আগেই লিড গোল পায় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের সহায়তায় গোলটি করেন গ্রিজম্যান। এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় গোল করেন ফরাসি ডিফেন্ডার দায়োট ওপামেকানো। মূলত ডাচ গোলরক্ষক জ্যাসপার সিলেসেনের দুর্বলতায় গোলটি আসে।
খেলার ২০ মিনিটে গোলের ব্যবধান ৩-০ করেন ফরাসি অধিনায়ক এমবাপ্পে। অরেলিয়ান চৌমেনির পাস থেকে বল পেয়ে ডান পায়ের শট নেন এমবাপ্পে। তাতেই মেলে কাঙ্ক্ষিত গোলের দেখা।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ থেকে নিষিদ্ধ হতে পারে বার্সেলোনা
এ দিকে প্রথমার্ধের অধিকাংশ সময়ে নেদারল্যান্ডসের দখলে বল থাকলেও গোলের দেখা পায়নি দলটি। বিরতির আগ পর্যন্ত ৫৪ শতাংশ বল নিজেদের দখলে রেখে পাঁচবার গোলমুখে শট নেয় ডাচ বাহিনী। যার মধ্যে দুটি ছিল অন টার্গেট। আর ফ্রান্সের ৭ শটের মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। যার মধ্যে তিনটিতেই গোল এসেছে।
]]>


