LATEST
বিকাশকর্মীদের গুলি করে ‘৩ কোটি টাকা’ লুট, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত, তবে ‘নিঃশর্ত ঐক্য’ চায় না এনসিপি আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর কোমরে লুকানো ১৫টি পুঁটলি, ভেতরে প্রায় ১২ কোটি টাকার স্বর্ণ! এপিবিএনের জালে ধরা পড়ল ৩ চোরাকারবারি MS misdiagnosis: Nick Allen was diagnosed with FND after nearly a decade Black Caps v India: Why bowlers’ day three struggles could cost New Zealand far beyond Basin Reserve test আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী
Districts News Updates

প্রথম সন্তানের মা হলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা

প্রথম সন্তানের মা হলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরুর পরিবারে নতুন অতিথির আগমন হয়েছে। ১৯ নভেম্বর প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন এই দম্পতি। এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্মের খবর জানালেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে সদ্যজাতের একটি ছবি প্রকাশ করেন সামান্থা। তাতে দেখা যায়, তার ও রাজের আঙুলের সঙ্গে জড়িয়ে আছে সন্তানের ছোট্ট আঙুল। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের আদরের ছেলে দেব নিদিমোরু, ১৯.১১.২০২৬। আমাদের মন এর আগে কখনো এতটা আনন্দিত হয়নি। সামান্থা ও রাজ।’

খবরটি প্রকাশের পরপরই তারকারা শুভেচ্ছা জানাতে শুরু করেন।

অভিনেতা বরুণ ধাওয়ান অভিনন্দন জানান। অভিনেত্রী তামান্না ভাটিয়াও ভালোবাসা প্রকাশ করেন। যমজ ছেলের মা অভিনেত্রী নয়নতারা শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আহা! অভিনন্দন। তোমাদের জন্য খুব ভালো লাগছে।’

রাকুল প্রীতও অভিনন্দন জানিয়ে লেখেন, ‘তোমার জন্য খুব আনন্দিত।’ নেহা ধুপিয়া ও অনন্যা পান্ডেও মন্তব্য ঘরে ভালোবাসা প্রকাশ করেছেন। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা কিয়ারা আদভানিকেও শুভেচ্ছা জানাতে দেখা যায়

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

২০২৪ সালে সামান্থা ও রাজকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাওয়ার পর তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। পরে অভিনেত্রী নিজেই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। ২০২৫ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: প্রথম সন্তানের মা হলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা।

More in Districts News Updates

View all

Latest news