প্রধানমন্ত্রীর কূটনৈতিক সাফল্যে কক্সবাজারে বিজয় মিছিল | রাজনীতি

প্রধানমন্ত্রীর কূটনৈতিক সাফল্যে কক্সবাজারে বিজয় মিছিল | রাজনীতি

<![CDATA[

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন। এই সফরকে কূটনৈতিক সাফল্য হিসেবে ধরে নিয়ে বিজয় মিছিল করে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (০৯ মে) বিকেল ৫টায় কক্সবাজারের বাহারছড়াস্থ মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠ থেকে বের হয়ে কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বামির্জ মাকের্ট এলাকায় গিয়ে শেষ হয়।

 

এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করসহ স্থানীয় নেতা কর্মীরা।

 

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর সফরের অর্জনে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে: তথ্যমন্ত্রী

 

সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে কূটনৈতিক সফলতার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ দেশের জনগণের জন্য সাফল্য বয়ে আনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতা কর্মীরা। আগামীতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

]]>