ভোটের নজর এবার বগুড়া-৬ আসনের উপনির্বাচনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অন্যদিকে ১২ ফেব্রুয়ারির ভোটে অংশ নেওয়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল এবারও লড়াইয়ে। বিএনপির অভিযোগ, উপনির্বাচনেও বেহেশতের টিকিট এবং কালো টাকার লোভ দেখাচ্ছে জামায়াত। অভিযোগ প্রত্যাখ্যান করে জামায়াত বলেছে, ভোটে নয়ছয় হলে বগুড়া হবে মাগুরা।





