
ছবি: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বৈঠকে অভিন্ন বৈশ্বিক ইস্যুতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন দুই দেশের সরকার প্রধান।
স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে উচ্চপর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় তারা অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি, বাংলাদেশে তৈরি দক্ষ জনশক্তির কর্মসংস্থান, শিক্ষা এবং প্রযুক্তি খাতসহ বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
একইসঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক ও বহুপাক্ষিক কূটনৈতিক ফোরামগুলোতে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করা এবং অভিন্ন বৈশ্বিক ইস্যুতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে দুই দেশের সরকারপ্রধান একমত পোষণ করেন।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
