একটি জাতি গঠনে কারা এগিয়ে আসতে পারেন? বা জাতি গঠনে কাদের ভূমিকা সবচেয়ে বেশি—এমন প্রশ্নে রাজনীতিক, সংস্কৃতিমান, রুচিশীল ও দেশের দায়িত্বশীলদের ভূমিকার কথা সবার আগে আসে। কিন্তু সেখানে সবাই কি নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করছেন? নাকি নীরব? কারা বাক্স্বাধীনতার কথা বলে যা ইচ্ছা, তা–ই বলছেন? এসব স্বেচ্ছাচারিতায় কেন আজ চুপ সবাই। কেন সস্তা বিনোদনপ্রিয়তে পরিণত হচ্ছে একটি জাতি, এই ঘোর অন্ধকার শিগগিরই কাটবে কি? সমসাময়িক নানা প্রসঙ্গে এবার মুখ খুললেন চঞ্চল চৌধুরী। এই অভিনেতার ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
‘সামাজিক যোগাযোগমাধ্যমের ঘাড়ে চেপে যখন অবাধে অসামাজিক কার্যকলাপ চলতে থাকে, তখন আমরা অধিকাংশ মানুষই শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করি। এটি এখন আমাদের ব্রেনের ওপর বিষফোঁড়াসম সমস্যায় পরিণত হয়েছে। আমরা বাক্স্বাধীনতার কথা বলে মুখে ফেনা তুলে ফেলি, অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে অধিকাংশ মানুষ স্বেচ্ছাচারীর মতো যা খুশি করছেন, যা ইচ্ছা, বলছেন। প্রশ্নটা এখানেই…



