দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি তাদের ভবিষ্যৎ ‘ব্রাঞ্চ লিডার’ তৈরির লক্ষ্যে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রোগ্রামের আওতায় নির্বাচিত তরুণদের ব্যাংকের বিভিন্ন বিভাগে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের সারা দেশের শাখাগুলোয় নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৬ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫.০০–এর মধ্যে অন্তত ৪.৫০ থাকতে হবে। স্নাতক বা স্নাতকোত্তরে সিজিপিএ ৪.০০–এর মধ্যে ন্যূনতম ৩.০০ অথবা ৫.০০–এর মধ্যে অন্তত ৪.০০ থাকতে হবে।
বয়স: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বয়স অবশ্যই ৩২ বছরের কম হতে হবে।
অন্যান্য: যোগদানের আগে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ বা সাময়িক সনদ (প্রভিশনাল সার্টিফিকেট) দেখাতে হবে।
বেতন ও সুযোগ–সুবিধা
প্রশিক্ষণ চলাকালে ম্যানেজমেন্ট ট্রেইনিরা মাসে ৮৫ হাজার টাকা বেতন পাবেন। এক বছরের প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর তাঁরা ‘এক্সিকিউটিভ অফিসার’ হিসেবে স্থায়ী হবেন। স্থায়ী হওয়ার পর তাঁদের মাসিক বেতন হবে এক লাখ টাকা। এ ছাড়া পাঁচ বছর শাখা পর্যায়ে কাজের পর বিভিন্ন বিভাগে কাজ করার সুযোগ (ক্রস–ফাংশনাল অপরচুনিটি) মিলবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সরাসরি প্রাইম ব্যাংকের ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। কোনো হার্ড কপি বা জীবনবৃত্তান্ত সরাসরি গ্রহণ করা হবে না। আবেদনের সময় প্রার্থীকে বিভাগীয় পছন্দের তালিকা (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও কুমিল্লা) নির্বাচন করতে হবে।
আবেদনের শেষ সময়
আবেদন করা যাবে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত।
*বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন




