প্রাণনাশের হুমকি পেয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গেলেন দক্ষিণ কোরিয়ার কোচ

প্রাণনাশের হুমকি পেয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গেলেন দক্ষিণ কোরিয়ার কোচ

হং মিয়ুং-বোর সমালোচনা শুধু অনলাইনেই সীমাবদ্ধ থাকেনি, রাজপথেও ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেখানে লেখা আছে এই কোচকে তাদের প্রতিষ্ঠানে স্বাগত জানানো হবে না।

জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা যখন বিমানবন্দরে পৌঁছান, তখনো সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং কোচের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। খেলোয়াড় হিসেবে দক্ষিণ কোরিয়ার ফুটবলের অন্যতম কিংবদন্তি হং মিয়ুং ক্লাব পর্যায়ের সফল কোচ। বড় প্রত্যাশা নিয়েই জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি, তবে বিশ্বকাপ তাঁকে বিরূপ অভিজ্ঞতাই দিয়েছে।