প্লিজ সেভ আস: নাসীরুদ্দীন পাটোয়ারী

প্লিজ সেভ আস: নাসীরুদ্দীন পাটোয়ারী

ঝিনাইদহ থানায় মামলা করার দাবিতে অবস্থান নেওয়া এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে এক সংক্ষিপ্ত পোস্টে বলেছেন, ‘প্লিজ সেভ আস’। শুক্রবার (২২ মে) দুপুরে ঝিনাইদহে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী সন্ধ্যায় স্থানীয় থানায় যান মামলা করতে।

তবে তিনি বলেন, বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।

তিনি ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় গিয়েই তাদের ওপর হামলার অভিযোগ করেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ছাত্রদলের প্রায় ১ হাজার সন্ত্রাসী থানার সামনে এসেছে। তারা আমাদের ওপর অ্যাটাক করেছে। রামদা নিয়ে এসেছে, দেশীয় অস্ত্র নিয়ে এসেছে। থানার গেট ভাঙার চেষ্টা করছে।’
এর আগে দুপুরে এর আগে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

সেসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলছিলেন। কথা বলার এক পর্যায়ে পেছন দিক থেকে কিছু যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়।

ফের কমেছে স্বর্ণের দাম, ভরি যত টাকা

এতে এনসিপির স্থানীয় কয়েকজন আহত হন। এ ঘটনার পর সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ZoomBangla iNews

ZoomBangla iNews

inews.zoombangla.com


Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.


Follow ZoomBangla iNews on Google