ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩.০২ বিলিয়ন ডলার | চ্যানেল আই অনলাইন

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩.০২ বিলিয়ন ডলার | চ্যানেল আই অনলাইন

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩.০২ বিলিয়ন ডলার | চ্যানেল আই অনলাইন

বিদায়ী ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৩ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংক–এর সর্বশেষ তথ্যে জানা গেছে, গত বছরের একই মাসে প্রবাসীরা দেশে ২ দশমিক ৫৩ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন।

এ ছাড়া ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২২ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৮ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহের এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।