দোহা, ২২ জুলাই – সদ্য সমাপ্ত কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দুই দল আর্জেন্টিনা ও স্পেন চলতি বছরেই মাঠে নামতে পারে। বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি আগামী নভেম্বর মাসে কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।
এর আগে গত ২৭ মার্চ ম্যাচটি কাতারে আয়োজনের কথা থাকলেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক উত্তেজনার কারণে তা স্থগিত করা হয়েছিল। বর্তমানে ফুটবল ফেডারেশন ও কনফেডারেশনগুলো নতুন তারিখ নির্ধারণের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এই ম্যাচটি আয়োজনে ফিফাও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে। তবে ফুটবল বিশ্বের এই রাজকীয় লড়াইয়ের আকর্ষণ অনেকটা নির্ভর করছে লিওনেল মেসির ওপর।
আর্জেন্টাইন মহাতারকা যদি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন, তবে এই ম্যাচের জৌলুস কিছুটা কমতে পারে বলে ফুটবল বিশ্লেষকরা মনে করছেন।
এস এম/ ২২ জুলাই ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ফের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন, নভেম্বরে ফিনালিসিমার সম্ভাবনা first appeared on DesheBideshe.




