ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট, ফুটলো ৪ ককটেল | বাংলাদেশ

ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট, ফুটলো ৪ ককটেল | বাংলাদেশ

<![CDATA[

কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার ও ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট দেয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিহাদ (২০) নামে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৭ মার্চ) রাতে  শহরের মজিদপাড়া পাড়া এলাকা থেকে ওই কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার  করা হয়। মঙ্গলবার (২৮ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়।

গ্রেফতার জিহাদ সদরের মজিদপড়া  এলাকার মহিদুলের ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, ফেসবুকে হা হা  রিয়্যাক্ট দেয়াকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাং আকাশ গ্রুপ ও আশরাফ গ্রুপের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপের সদস্যদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।  পরে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ এসে আরও চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার কারণ অনুসন্ধানে নামে পুলিশ। সর্বশেষ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিহাদ নামে একজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ঝিনাইদহে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ২

এদিকে ঘটনার পরই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। যেখানে ১৫  জনের নাম উল্লেখ করে ও আরও ২০ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়েছে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) আসগর আলী বলেন, বিভিন্ন সূত্র ধরে জিহাদকে ককটেল বিস্ফোরণের ঘটনায় শনাক্ত করা হয়। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

]]>