বঙ্গবাজারে আগুন: ব্যবসায়ীরা ঈদের আগেই ব্যবসায় ফিরতে চান

বঙ্গবাজারে আগুন: ব্যবসায়ীরা ঈদের আগেই ব্যবসায় ফিরতে চান

শেখেরচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ও নারায়ণগঞ্জের বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি নাজমুল আলম জানান, নরসিংদীর বাবুরহাট এবং নারায়ণগঞ্জের নয়ামাটি ও দেওভোগ এলাকার অনেক পাইকার বঙ্গবাজারের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করেন। তাঁদেরও বিপুল পরিমাণ অর্থ বকেয়া আছে।

আবার বঙ্গবাজারের কিছু ব্যবসায়ীর নিজেদের ছোট কারখানাও আছে আশপাশের এলাকায়। সারা বছরই এসব কারখানায় পোশাক তৈরি হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় এসব কারখানার শ্রমিকদের ভবিষ্যৎও অনিশ্চয়তায় পড়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ হাজার দোকান পুড়েছে। দোকানপ্রতি ২৫ লাখ টাকার পণ্য পুড়লেও ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২৫০ কোটি টাকা। এমন তথ্য দিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের অনুমান, ক্ষতির পরিমাণ ১ হাজার ৫০০ কোটি টাকার মতো হবে। ইতিমধ্যে ২ হাজার ৯১৬ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তালিকায় নাম লিখিয়েছেন। আরও নাম আসবে। পরবর্তী সময়ে তাঁদের কাছ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণের তথ্যও নেওয়া হবে।’

হেলাল উদ্দিন আরও বলেন, ‘সালমান এফ রহমান বঙ্গবাজার পরিদর্শন শেষে ফেরার পথে আমাকে ফোন করে জানিয়েছেন, শুক্রবার থেকে আগুনে পোড়া জায়গা পরিষ্কার করা হবে। পরশু শনিবার থেকে এখানে অস্থায়ীভাবে ব্যবসায়ীরা বসতে পারবেন। যেসব ব্যবসায়ী আগে এখানে ব্যবসা করতেন, শুধু তাঁরাই এখানে ব্যবসা করতে পারবেন।’

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোনরসিংদী, কেরানীগঞ্জনারায়ণগঞ্জ প্রতিনিধি]