মৌলভীবাজার শহরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বড় ভাই হানিফের হাতে ছোট ভাই তানিম খুন হয়েছেন।
আজ বুধবার (১২ মার্চ) মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় ইফতার পরবর্তী সময়ে এ ঘটনা ঘটে।
তারা দীর্ঘদিন থেকে মৌলভীবাজারে বসবাস করলেও তাদের মুল বাড়ি ব্রাহ্মবাড়িয়ার সরাইল উপজেলায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় ইফতার পরবর্তী সময়ে ছোট শিশুদের মধ্যে ঝগড়া হয়। ছোটদের ঝগড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে দুই ভাই। কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই গুরুতর আহত হয়। আহত ছোট ভাইকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে মৃতদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে রয়েছে। পরবর্তীতে মৃতদেহের ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।






