বরগুনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা | বাংলাদেশ

বরগুনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা | বাংলাদেশ

<![CDATA[

পদ বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বরগুনা জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি সত্ত্বর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

আরও পড়ুন:  সরকার আগুন নিয়ে খেলছে: ফখরুল

গত ২০২২ সালে ৮ জুন ৩১ সদস্য বিশিষ্ট বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এ কমিটিতে আহ্বায়ক করা হয় বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুবুল আলম ফারুক মোল্লাকে। আর সদস্য সচিব করা হয় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুজ্জামান টিটুকে।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর কমিটির সদস্যদের বিরুদ্ধে পদবাণিজ্যের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১৪ মার্চ বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে তদন্ত শেষে গত ২৬ মার্চ পদবাণিজ্যের সত্যতা উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।

এ বিষয়ে সদ্য বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক মো. মাহবুবুল আলম ফারুক মোল্লা বলেন, কমিটি বিলুপ্ত হওয়ার বিষয়ে আমি এখন পর্যন্ত অবগত নই। তাই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

]]>