বরিশালে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২ | বাংলাদেশ

বরিশালে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২ | বাংলাদেশ

<![CDATA[

বরিশালের মুলাদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক নিহত হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) রাতে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডল সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- হেলাল ব্যাপারী ও কামাল ব্যাপারী।

 

তিনি জানান, মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামে দীর্ঘদিন যাবত আকন ও হাজি গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যা থেকেই দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে হেলাল ব্যাপারী ও কামাল ব্যাপারী নামের দুই যুবক নিহত হয়েছে।

 

আরও পড়ুন: লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেয়া যুবকের মরদেহ উদ্ধার

 

এ বিষয়ে জানতে চাইলে বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এরই মধ্যে ডিবি ও পুলিশের বড় একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্য রওয়ানা দিয়েছে।

 

এ ঘটনায় যারাই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশ সুপার।

]]>