ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরিপ্রার্থীদের জন্য এলো নতুন সুযোগ। বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১৭ ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে ২২০ কর্মকর্তাকে। ৬ থেকে ১০ গ্রেডের এসব পদে আবেদনের সুযোগ থাকছে আগামী ১৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ৬টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-টেক্সটাইল)
পদসংখ্যা: ৩টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৩. পদের নাম: সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-লেদার)
পদসংখ্যা:২টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: লেদার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-আর্কিটেকচার)
পদসংখ্যা: ৪টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-মেকানিক্যাল)/সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
পদসংখ্যা: ৭টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৬. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ২২টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারি বিষয়ে স্নাতক পাস।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৭. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ৮টি, (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৮. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-মেকানিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
পদসংখ্যা: ৯টি, (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৯. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল)/উপসহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬টি,
পদসংখ্যা: (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: সিভিল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১০. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)
পদসংখ্যা:১টি, (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: আর্কিটেক্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১১. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)
পদসংখ্যা: ৪টি, (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: প্রকৌশল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১২. পদের নাম: সিনিয়র অফিসার (ল)/সিনিয়র অফিসার (আইন)/আইন অফিসার
পদসংখ্যা: ৮১টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
১৩. পদের নাম: সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট)
পদসংখ্যা: ১৪টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: ব্যাংকিং, অর্থনীতি, ব্যবস্থাপনা, ফিন্যান্স এবং হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সিএ/এফসিএ বা এমবিএ ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
১৪. পদের নাম: ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট
পদসংখ্যা: ১টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: বিবিএসহ এমবিএ বা এমবিএম। অথবা অর্থনীতি, কৃষি অর্থনীতি, হিসাববিজ্ঞান বা ফাইন্যান্স ও ব্যাংকিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
১৫. পদের নাম: আইন কর্মকর্তা
পদসংখ্যা: ১টি, (গ্রেড-৬)
শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে স্নাতক পাস।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
১৬. পদের নাম: সিনিয়র অফিসার (নিরীক্ষা)
পদসংখ্যা: ২০টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকসহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোর্স কম্পিটেড (সিসি)।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
১৭. পদের নাম: প্রটোকল অফিসার
পদসংখ্যা: ১টি, (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ১ থেকে ১৭ নম্বর পর্যন্ত সব পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ হতে হবে। তবে ১৫ নম্বর পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদন ফি: ২০০ টাকা।
নিয়োগ দেবে আগোরা, রয়েছে সপ্তাহে ২ দিন ছুটিসহ উৎসব বোনাসনিয়োগ দেবে আগোরা, রয়েছে সপ্তাহে ২ দিন ছুটিসহ উৎসব বোনাস
আবেদনের নিয়ম: বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এর আগে প্রার্থী তার বিদ্যমান সিভি আইডি নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন।
অন্যদিকে, নতুন প্রার্থী তার পছন্দের পদের পাশে ‘Apply Online’ এ ক্লিক করলে যে পেজটি ওপেন হবে, তার নিচের অংশে Register Now লিংক পাবেন। উক্ত লিংকে গিয়ে সঠিক তথ্য দিয়ে নির্ধারিত ছক পূরণের পর ‘Submit Application’ এ ক্লিক করলে উক্ত পদে তার আবেদন দাখিল সম্পন্ন হবে এবং একটি সিভি আইডি নম্বর পাবেন। এই সিভি আইডি নম্বর এবং পাসওয়ার্ড ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ ও সময়: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

