মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয় ও পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সালেহ কিবরিয়া। তাঁর সমন্বয়ে মানবিক সহায়তা কমিটির সদস্যরা তহবিল সংগ্রহ, দাতাদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনায় কাজ করেন।
কমিটির সদস্যরা হলেন আবুল হাশেম, জসিম আশরাফি, খন্দকার আলম, মোরশেদ হায়দার, শিপা চৌধুরী, নজরুল আলম, শামসুদ্দিন মানিক ও শহিদুল ইসলাম।
এ কার্যক্রমে বাফলার ২০২৬-২০২৮ মেয়াদের সদস্যরাও সহযোগিতা করেন। তাঁদের মধ্যে আছেন ভাইস প্রেসিডেন্ট দাউদ বাফাতিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ নাসির জেবুল, অর্থ সম্পাদক রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, জনসংযোগ সম্পাদক মাসুক আল রায়হান এবং সাংস্কৃতিক সম্পাদক শায়লা রুমী।
সালেহ কিবরিয়া প্রথম আলোকে বলেন, গত ১৫ বছরে বাফলার মানবিক সহায়তা কার্যক্রম স্বচ্ছতা, সততা ও মানবসেবার প্রতি নিষ্ঠার পরিচয় দিয়েছে। এ কারণেই মানুষের আস্থা অর্জন সম্ভব হয়েছে। মানুষের এ বিশ্বাসই তাঁদের সবচেয়ে বড় অর্জন এবং একই সঙ্গে বড় দায়িত্ব।




