
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হার দেখেছিল শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচেও ব্যাটিং ধস দেখেছে লঙ্কানরা। জশ বাটলারের ফিফটিতে ৮ উইকেটে জিতেছে ইংল্যান্ড। লঙ্কানদের ৩-০তে হোয়াইটওয়াশ করে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেছে ইংলিশরা।
ওল্ড ট্রাফোর্ডে টসে হেরে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। ১৮.৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় তারা। জবাবে নেমে ৬২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিক দল।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ২৪ বলে ৩৬ ও কামিন্দু মেন্ডিস ২৮ বলে ৩৫ রান করলেও বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা। ইংল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮.৫ ওভারে ১২৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
ইংল্যান্ডের হয়ে জফরা আর্চার, উইল জ্যাকস ও সনি বেকার দুটি করে উইকেট নেন।
রান তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ইংল্যান্ড। জস বাটলার মাত্র ৩২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭ চার ও ২ ছক্কার মার। অধিনায়ক হ্যারি ব্রুক করেন ২১ বলে ৩৪ রান।
লঙ্কানদের হয়ে একটি উইকেট নেন থারিন্দু রত্নায়েকে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

