হৃতিক রোশন এবং তার সাবেক স্ত্রী সুজান খানের ছোট ছেলে হৃদান রোশন। এ তারকা দম্পতির ১৪ বছরের দাম্পত্যের ইতি ঘটলেও সন্তানদের অভিভাবক হিসেবে তারা সবসময়ই একজোট। এমনকি করোনাকালেও তারা দুই ছেলের কথা ভেবে একই ছাদের নিচে সময় কাটিয়েছেন।
তবে বাবা হৃতিক রোশনের মতো অভিনয়ের জন্য নয়; বরং পর্দার পেছনের কারিগর হওয়ার লক্ষ্যেই হৃদান রোশনের এ যাত্রা। চলচ্চিত্র পরিচালনা বা ‘ফিল্মমেকিং’ নিয়ে উচ্চশিক্ষার জন্য সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন হৃদান রোশন। লস অ্যাঞ্জেলেসের বিশ্বখ্যাত ‘ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া’তে ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশন নিয়ে পড়াশোনা করবেন তিনি।
সামাজিক মাধ্যমে এই খুশির খবরটি শেয়ার করে নিয়েছে হৃদানের স্কুল ‘আমেরিকান স্কুল অফ বোম্বে’। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে—‘আমাদের কাছে এটি একেবারেই আশ্চর্যের নয় যে, হৃদানকে আমরা ইউএসসিতে ফিল্ম নিয়ে পড়তে দেখব। অভিনন্দন হৃদান, আমরা তোমার জন্য গর্বিত।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সামাজিক মাধ্যমে দেওয়া স্কুল কর্তৃপক্ষের সেই পোস্টে হৃতিকের পরিবারের পক্ষ থেকেও হৃদানকে নতুন জীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে। ১৭ বছর বয়সি এ তরুণের হাত ধরে রোশন পরিবারের পারিবারিক ঐতিহ্য এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সিনেমাসংশ্লিষ্টরা।
The post বাবার পথেই হাঁটছেন হৃতিকপুত্র appeared first on Bangla News.




