LATEST
এবারও পুলিশের চোখ ফাঁকি দিলেন সন্ত্রাসী রায়হান, পালালেন পিস্তল রেখে জুলাই সনদ বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদ উঁকি দিচ্ছে ৭-দফা দাবি ও দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজের প্রতিবাদে মৌলভীবাজার জামায়াতের বিক্ষোভ লিটারে ৩ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারে গুনতে হবে ১ হাজার ১৫ টাকা সৌদির বৃহত্তম তেল শোধনাগারে হুতিদের হামলা, ধোঁয়ার কুণ্ডলী ”২০২৭ সালে ফের বাড়বে স্বর্ণের দাম” আবারও বোমা হামলার হুমকিতে অমিতাভ বচ্চন জ্বালানি রূপান্তরে জনস্বার্থ ও ন্যায্যতা নিশ্চিতের আহ্বান ক্যাবের
Top News

বার্ষিক রক্ষণাবেক্ষণে ২৪ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ ইউনিট

বার্ষিক রক্ষণাবেক্ষণে ২৪ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ ইউনিট
আদানি পাওয়ার

দিল্লি,২৫ নভেম্বর-আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ২৪ দিন বন্ধ থাকবে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত থেকে ইউনিটটির রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। এ কার্যক্রম চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।

বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আদানি পাওয়ার। বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এই কাজের পরিকল্পনা করা হয়েছে।

রক্ষণাবেক্ষণের সময় ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, সার্ভিসিং ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সম্মতি দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকলেও বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে।

উল্লেখ্য, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে পিডিবি। চুক্তি অনুযায়ী, এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ২৫ বছর ধরে কিনবে বাংলাদেশ। আদানির বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ২০২৩ সালের এপ্রিলে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। একই বছরের জুনে দ্বিতীয় ইউনিট থেকেও বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

পিডিবির তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই দিন সন্ধ্যা ৭টায় আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ ছিল ৯০১ মেগাওয়াট। আজ বেলা ১টায় কেন্দ্রটি থেকে ৯২৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শীতের কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা কম রয়েছে। তাই আদানির একটি ইউনিট বন্ধ থাকলেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে সমস্যা হবে না বলে মনে করছে পিডিবি।

এস এম/ ২৫ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বার্ষিক রক্ষণাবেক্ষণে ২৪ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ ইউনিট first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news