বার্সায় মেসির ‘শেষ নাচ’ দেখতে চান জাভি

বার্সায় মেসির ‘শেষ নাচ’ দেখতে চান জাভি

জাভি সেই স্বপ্ন দেখেই বলেছেন, ‘আমি লিও–র সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ। কথাটা ভুলভাবে নেবেন না (হাসি)। আমি তাকে (বার্সায়) ক্লাবে বেড়ে উঠতে দেখেছি। তাকে জানি, ফুটবলার হিসেবে তার মাহাত্ম্যও জানি। সে অনেক দিক থেকেই অনুসরণযোগ্য। (মেসির ফেরার সম্ভাবনায়) সবার মধ্যে তাই উত্তেজনা ছড়ানোই স্বাভাবিক। এটা মাইকেল জর্ডানের “লাস্ট ড্যান্স” এর মতো।’

বার্সায় মেসির ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলার সময় এখন নয়, সেটাও সংবাদ সম্মেলনে বলেছেন জাভি। তাই বলে মেসিকে যে তিনি বার্সায় দেখতে মরিয়া, তা জানাতে ভোলেননি, ‘যে পরিচয়েই হোক, আমি মেসিকে বার্সায় দেখার আশা করি। সে ফিরলে সবার আগে খুশি হব আমি। এটা (বার্সা) তার জীবনের ক্লাব, আর সে ইতিহাসের সেরা খেলোয়াড়।’