বিএনপির পদযাত্রা: বগুড়ায় সংঘর্ষে অর্ধশতাধিক স্কুলছাত্র আহত হওয়ায় শাস্তির দাবি | বাংলাদেশ

বিএনপির পদযাত্রা: বগুড়ায় সংঘর্ষে অর্ধশতাধিক স্কুলছাত্র আহত হওয়ায় শাস্তির দাবি | বাংলাদেশ

<![CDATA[

বগুড়ায় বিএনপির পদযাত্রায় সংঘর্ষে ইয়াকুবিয়া স্কুলের শিক্ষার্থীরা আহত হওয়ার প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা এ ধরনের হামলা ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে নিজেদের অবস্থানের কথা জানিয়ে এর থেকে রক্ষা পেতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানায়।

বুধবার (১৯ জুলাই) ইয়াকুবিয়া স্কুলের শিক্ষার্থীদের আহত করার প্রতিবাদে এক মানববন্ধনে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ এবং বগুড়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ দাবি জানায়।

সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের শিক্ষার্থীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ইয়াকুবিয়া স্কুলের গেটের সামনে রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপি সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে শিক্ষার পরিবেশ বিঘ্নিত, সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কিত করা ও অর্ধশতাধিক শিক্ষার্থীকে আহত করার প্রতিবাদে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন।

আরও পড়ুন: পুলিশের সহযোগিতায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

মানববন্ধনে উপস্থিত এই কলেজের এক ছাত্রী বলেন, গতকাল যেভাবে আমাদের ওপর হামলা হয়েছে তা যেন আর না হয়। রাজনৈতিক দল যেটাই হোক না কেন, আমাদের ওপর যেন এমন কোন হামলা আর না হয়।

অপর এক শিক্ষার্থী বলেন, রাজনৈতিক সহিংসতা, সংঘর্ষ যেটাই হোক না কেন। আমরা সাধারণ শিক্ষার্থী, বিশেষত স্কুলে শিশুরাও হয়েছে। এভাবে স্কুল এলাকায় এমন সহিংসতার মাধ্যমে আমাদের ওপর যেন হামলা না হয়। এটাই চাওয়া সকল রাজনৈতিক দলের কাছে।

সরকারি শাহ সুলতান কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই। এমন রাজনৈতিক অস্থিরতা যেন শিক্ষার্থীদের সামনে না আসে। শিক্ষার্থীরা চায় শিক্ষার পরিবেশ। শান্তিপূর্ণ পরিবেশ। গত দিন যা হয়েছে তা কোনভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে জন্য আমরা আশ্রয় চাই। আমাদের আর কোন শিক্ষার্থী ভাই-বোনেরা যেন আহত না হন।

আরও পড়ুন: দ্বিতীয় দিনেও মারমুখী বিএনপি, লাঠিসোঁটা নিয়ে পদযাত্রা

অপর এক শিক্ষার্থী বলেন, গত দিন যে সংঘর্ষ হয়েছে, সেখানে ককটেল বিস্ফোরণ হয়, হামলা হয়, টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এসব কারণে আমাদের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এভাবে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পরিবেশ নষ্ট হচ্ছে। বিগত বছরগুলোতে এমন অস্থিরতা সৃষ্টি হয়নি। সামনেও যেন এ ধরনের হামলা না হয় সে জন্য হামলাকারীদের উপযুক্ত শাস্তি চাই আমরা।

বগুড়া সরকারের কলেজের এক সাধারণ শিক্ষার্থী বলেন, এই শিক্ষার্থী যারা আছি, আমরাই দেশের ভবিষ্যৎ। আর সে জন্য আমাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ প্রয়োজন। গতকাল বিএনপির পদযাত্রা কর্মসূচির পর আমরা জানতে পারি ইয়াকুবিয়া স্কুল শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত হওয়ার কথা। এটি কোন রাজনৈতিক দলের কাছেই কাম্য নয়। আমরা শিখতে চাই। বড় হয়ে দেশের জন্য কিছু করতে চাই। নিজ ও নিজ পরিবারের জন্য কিছু করতে চাই।

এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) একদফা এক দাবি নিয়ে বগুড়ায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে সংঘর্ষ হয়। ককটেল নিক্ষেপ করাকে কেন্দ্র করে এই সংঘর্ষে শুরু হয় বলে জানায় পুলিশ।

]]>