মঙ্গলবার কাজীর দেউড়ি মোড়ে ভিআইপি টাওয়ারের ভ্যারাইটি স্টোর নামে ওই দোকানে অভিযানের সময় এসব দেখে আদালত দোকানের মালিককে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া জিইসি মোড়ে এক ওষুধের দোকানের মালিককে নকল প্রসাধনসামগ্রী রাখার দায়ে আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ভ্রাম্যমাণ আদালতের আজকের এসব অভিযানে নেতৃত্ব দেন। অভিযানের সময় বিএসটিআই এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারাও তাঁর সঙ্গে ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদস্যরা।



