বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা নেয়া হচ্ছে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা নেয়া হচ্ছে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ওপর হামলার ঘটনায় থানায় মামলা গ্রহণ না করার অভিযোগ তুলেছেন। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

সন্ধ্যা ৬টার পর দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।”

এর আগে শুক্রবার ঝিনাইদহ জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজ শেষে তার ওপর হামলার ঘটনা ঘটে। পরে ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং জানান, হামলাকারীরা তার মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।

পোস্টে তিনি বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচি শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালায়। প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকিস্টিক দিয়ে আঘাত করা হয় বলেও তিনি অভিযোগ করেন। এতে কয়েকজন আহত হন।

তিনি আরও দাবি করেন, ঘটনার পর তারা থানায় মামলা দায়েরের জন্য গেলে সেখানে মামলা গ্রহণ করা হয়নি।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে হামলার ঘটনা ঘটে।

ঘটনার পর এনসিপি নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং থানায় অবস্থান নিয়ে মামলা গ্রহণের দাবি জানান। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ZoomBangla iNews

ZoomBangla iNews

inews.zoombangla.com


Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.


Follow ZoomBangla iNews on Google