ঢাকা, ২৪ মার্চ – জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় কর্মকর্তাদের সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার অনুষ্ঠিত এক মাসিক সমন্বয় সভায় ইসি সচিব আখতার আহমেদ সচিবালয় ও মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে এই বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। নতুন নির্দেশনা অনুযায়ী, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিসে ব্যবহৃত এসির তাপমাত্রা অবশ্যই ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখতে হবে।
এর পাশাপাশি জ্বালানি তেল বাঁচাতে অত্যন্ত প্রয়োজন ছাড়া সরকারি গাড়ির ব্যবহার পরিহার করারও নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের সাম্প্রতিক জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় উদ্যোগের অংশ হিসেবে নির্বাচন কমিশন এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে।
এস এম/ ২৪ মার্চ ২০২৬





