বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম – DesheBideshe

বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম – DesheBideshe


বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম – DesheBideshe

ঢাকা, ৭ মে – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট বিশেষ সূত্রমতে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ডাকসু নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে বিয়ের আকদ অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ডাকসু ভিপির হবু স্ত্রী আনিকা ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তার পৈত্রিক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তার পিতা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর বাইরেও তিনি বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

সম্প্রতি ডাকসু ভিপির বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের শেয়ার করা একটি ডিজিটাল কার্ডের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে নবদম্পতির জন্য শুভকামনা জানাচ্ছেন।

এনএন/ ৭ মে ২০২৬