বিশ্বকাপের আগে মেসির ইনজুরি শঙ্কা, মাঠ ছাড়লেন মাঝপথে – DesheBideshe

বিশ্বকাপের আগে মেসির ইনজুরি শঙ্কা, মাঠ ছাড়লেন মাঝপথে – DesheBideshe


বিশ্বকাপের আগে মেসির ইনজুরি শঙ্কা, মাঠ ছাড়লেন মাঝপথে – DesheBideshe

বুয়েনোস আইরেস, ২৫ মে – ফিফা বিশ্বকাপের আগে ইন্টার মিয়ামির শেষ ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলার মাঝপথে মাঠ ছেড়েছেন লিওনেল মেসি। ম্যাচের ৭৩ মিনিটে বাম পায়ে অস্বস্তি অনুভব করায় তিনি সরাসরি ড্রেসিংরুমে চলে যান।

আর্জেন্টাইন এই তারকার এভাবে মাঠ ছেড়ে যাওয়া বিশ্বকাপের আগে জাতীয় দলের সমর্থকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

খেলার ৬৯ মিনিটে আক্রমণে যাওয়ার সময় হঠাৎ থেমে যান মেসি। এরপর সতীর্থদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। পরিস্থিতি বিবেচনায় কোচিং স্টাফ তাকে মাঠ থেকে তুলে নিয়ে মাতেও সিলভেত্তিকে বদলি হিসেবে নামান।

ম্যাচ শেষে ইন্টার মিয়ামির কোচ গুইল্লের্মো হোয়োস মেসির শারীরিক অবস্থা নিয়ে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি। তিনি জানান, বিস্তারিত তথ্য এখনো জানা না গেলেও মেসি কিছুটা ক্লান্ত ছিলেন। এছাড়া মাঠের অবস্থা ভারি হওয়ায় কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি কর্তৃপক্ষ।

এ বছরের এমএলএস মৌসুমে খেলা ১৩টি ম্যাচের সবকটিতেই পুরো সময় মাঠে ছিলেন মেসি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও তাকে অধিকাংশ সময় খেলতে দেখা গেছে। সাধারণত বদলি হিসেবে তাকে খুব কমই দেখা যায়।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার স্কোয়াডে যোগ দিয়ে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তার। এমন সময়ে দীর্ঘ সময় টানা খেলার ধকল ও সাম্প্রতিক শারীরিক অস্বস্তি তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছে।

উল্লেখ্য ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে রোমাঞ্চকর এই ম্যাচে ১০ গোল হয়েছে এবং শেষ পর্যন্ত ইন্টার মিয়ামি ৬-৪ ব্যবধানে জয়লাভ করে।

এনএন/ ২৫ মে ২০২৬