বিশ্বকাপে খেলতে না পেরে ‘তিন দিন কেঁদেছেন’ লো সেলসো

বিশ্বকাপে খেলতে না পেরে ‘তিন দিন কেঁদেছেন’ লো সেলসো

তবে বাদ পড়ার পর শুধু কষ্টই পাননি লো সেলসো, আনন্দের উপলক্ষও এসেছে তাঁর জীবনে, ‘(বাদ পড়ার) কিছুদিন পর আমার মেয়ে জন্ম নেয়। এরপর দলের সঙ্গে থাকতে চেয়েছি এবং সবকিছু উপভোগ করতে পেরেছি। মেয়ের মুখ দেখার পর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উপভোগ করেছি। জীবনই আমাকে সেই সুযোগ করে দিয়েছিল, এটা অবিস্মরণীয় স্মৃতি।’

দলের সঙ্গে থাকতে না পারুন, বিশ্বকাপ জয়ের স্মৃতি যে কারও জন্যই অবিস্মরণীয়। সে জন্যই হয়তো লো সেলসো বলতে পেরেছেন সত্য কথাটি, ‘জীবনই সবকিছু দেয়, আবার জীবনই সব ফিরিয়ে নেয়।’