LATEST
লাতিন আমেরিকায় সাংবাদিকতা ক্রমেই ঝুঁকিপূর্ণ, বাড়ছে হামলা ও সরকারি চাপ সৌদি আরবের নিরাপত্তা জোরদারে সেনা পাঠাল পাকিস্তান মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত ভারতের সঙ্গে বিদ্যমান গঙ্গা চুক্তিরই নবায়ন চায় বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছেলে, ত্যাজ্যপুত্র ঘোষণা বাবার বার্ষিক পরীক্ষায় অধ্যক্ষের ইচ্ছেমতো ফি আদায়! ১ ডিসেম্বর চ্যানেল আইতে ১৩তম ব্যান্ড ফেস্ট Israel leadership rivals Netanyahu and Eisenkot meet for coalition talks
Top News

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয় ব্রাজিল, দলীয় ঐক্য নিয়েও হতাশ রোনালদো

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয় ব্রাজিল, দলীয় ঐক্য নিয়েও হতাশ রোনালদো
রোনালদো

ব্রাসিলিয়া,২৮ নভেম্বর-একসময় ব্রাজিল মানেই ছিল ফুটবলের ছন্দ, সৌন্দর্য আর জাদুকরি মুহূর্ত। পায়ের কারুকাজে প্রতিপক্ষকে বোকা বানানো, চোখধাঁধানো ড্রিবলিং এবং দুর্দান্ত সব গোলের মাধ্যমে বিশ্ব ফুটবলকে মুগ্ধ করেছে দলটি। পেলে, গারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদিনহো থেকে শুরু করে রোনালদো নাজারিও—প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্রাজিলের ফুটবল ছিল এক অনন্য শিল্প।

তবে সেই চিরচেনা ব্রাজিলকে এখন আর খুঁজে পান না দলটির সাবেক তারকা রোনালদো নাজারিও। তাঁর মতে, বর্তমান ব্রাজিল দল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়। এমনকি দলটির মধ্যে ঐক্যেরও অভাব রয়েছে।

রোনালদোর ধারণা, ইউরোপীয় ফুটবলের ধরন অনুসরণ করতে গিয়ে নিজেদের সহজাত বৈশিষ্ট্য থেকে দূরে সরে যাচ্ছে ব্রাজিল। একসময় নিজেদের প্রতিভার ওপর ভরসা করে প্রতিপক্ষকে হারালেও এখন ইউরোপের দলগুলোর শারীরিক সক্ষমতা, গতি ও কৌশলগত শৃঙ্খলার সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিজস্বতা হারাচ্ছে সেলেসাওরা।

এ বিষয়ে রোনালদো বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে নিজেদের প্রতিভার ওপর আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপীয়রা আরও শক্তিশালী, দ্রুতগতির, সুসংগঠিত এবং ভালো ফুটবল খেলছে।’

শুধু খেলার ধরন নয়, দলীয় সংহতি নিয়েও হতাশ সাবেক এই বিশ্বকাপজয়ী তারকা। আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও দলীয় ঐক্যের উদাহরণ দিয়ে ব্রাজিলের দুর্বলতাগুলো তুলে ধরেন তিনি। ব্যক্তিগত প্রতিভার দিক থেকে ব্রাজিলে এখনো বিশ্বমানের ফুটবলারের অভাব নেই। তবে সেই প্রতিভাকে দলীয় শক্তিতে পরিণত করতে পারছে না তারা।

ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে রোনালদো বলেন, ‘ব্রাজিল বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয়। আমাদের দল যথেষ্ট শক্তিশালী নয়, আমরা ঐক্যবদ্ধও নই।’

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল। এরপর চারটি বিশ্বকাপ পেরিয়ে গেলেও আর শিরোপা জিততে পারেনি তারা। ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে নিজেদের ফুটবলীয় স্বকীয়তা ফিরিয়ে আনার পাশাপাশি দলীয় ঐক্য ও শক্তি বাড়ানোই এখন ব্রাজিলের বড় চ্যালেঞ্জ।

এস এম/ ২৮ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী নয় ব্রাজিল, দলীয় ঐক্য নিয়েও হতাশ রোনালদো first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news