বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান মানুষের কল্যাণে কাজ করছেন

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান মানুষের কল্যাণে কাজ করছেন

ইশতিয়াক জামান বলেন, রোটারি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবিক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের ২০০টির বেশি দেশ ও অঞ্চলে ১৩ লাখ রোটারিয়ানের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিশ্বব্যাপী অসহায়, সুবিধাবঞ্চিত, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে রোটারিয়ানরা কাজ করছেন। নতুন রোটারি বর্ষের প্রতিপাদ্য ‘স্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টি’ বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে রোটারিয়ানদের প্রতি আহ্বান জানান তিনি।

শামসুল হুদা বলেন, সমন্বিত উদ্যোগ, দক্ষ নেতৃত্ব ও সেবার মনোভাবের মাধ্যমে নতুন রোটারি বর্ষে দেশের প্রতিটি অঞ্চলে রোটারির কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করা হবে।