চ্যানেল আই অনলাইনপ্রকাশ:

ছবি: সংগৃহীত
ডেমরা ডিআরএস এর আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য বুধবার (২১অক্টোবর) কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২০অক্টোবর) সকালে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা ডিআরএস এর আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েকটি এলাকায় প্রায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো, বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল ও শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকা।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




