বেইলি রোডে সপরিবারে শিশুদের নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী – DesheBideshe

বেইলি রোডে সপরিবারে শিশুদের নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী – DesheBideshe


বেইলি রোডে সপরিবারে শিশুদের নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ১১ এপ্রিল – রাজধানীর বেইলি রোডে অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে সপরিবারে শিশুদের নাটক উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ দর্শকদের মাঝেই বসে তিনি এই নাটকটি দেখেন। নাটক চলার সময় শুরুতে উপস্থিত দর্শকরা বিষয়টি বুঝতে পারেননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় মহিলা সমিতি মিলনায়তনে শিশুদের অভিনীত কবি চিতাবাঘ নামক নাটকটি দেখতে সন্ধ্যা সাতটায় বেইলি রোডে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন।

সেখানে উপস্থিত দর্শকরা জানান প্রধানমন্ত্রী আসার বিষয়ে আগে থেকে কোনো ঘোষণা বা বিশেষ নিরাপত্তার কড়াকড়ি ছিল না। অনেকটা নীরবেই তিনি পরিবার নিয়ে দর্শকদের সারিতে বসে পড়েন।

মেয়েকে নিয়ে নাটক দেখতে আসা তানহা চৌধুরী নামের এক দর্শক জানান তিনি হঠাৎ করেই খেয়াল করেন স্বয়ং প্রধানমন্ত্রী তাদের সঙ্গে বসে নাটক উপভোগ করছেন। বিষয়টি তাকে দারুণভাবে মুগ্ধ করেছে।

নাটক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সপরিবারে মঞ্চে ওঠেন এবং শিশুশিল্পীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন।

এনএন/ ১১ এপ্রিল ২০২৬