ম্যাচের অধিকাংশ পরিসংখ্যানে ইন্টার মিলানের চেয়ে এগিয়েই ছিল বেনফিকা। কিন্তু দিন শেষ কে আর পরিসংখ্যান রাখে, যা মনে রাখে তা হলো গোল। সেই গোল করার আসল কাজটি করে এখন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে ইন্টার। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বেনফিকার মাঠে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে ইন্টার।
বেনফিকার মাঠে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ইন্টারকে এগিয়ে দেন নিকোলা বারেল্লা। পরে ইন্টারের হয়ে পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ করেন রোমেলু লুকাকু। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে হার এড়ালে কিংবা ১-০ গোলের হারও ইন্টারকে সেমিফাইনালে নিয়ে যাবে।



