জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

ছবি: সংগৃহীত
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার (৭ নভেম্বর) সকালে বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার ঘোষিত ছুটির কারণে আজ বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী ৮ নভেম্বর সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।
এদিকে বেনাপোল চেকপোষ্টে আন্তর্জাতিক ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ সাইফুর রহমান জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




