বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে।
মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০.৫৮ বিলিয়ন মার্কিন ডলার।
উল্লেখ্য, নিট বা প্রকৃত রিজার্ভ সাধারণত আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী হিসাব করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে যে অর্থ অবশিষ্ট থাকে, সেটিই নিট রিজার্ভ।
গত ২৫ ফেব্রুয়ারি বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার, যা বর্তমানে বেড়ে ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।




