বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ মাইলফলক | চ্যানেল আই অনলাইন

বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ মাইলফলক | চ্যানেল আই অনলাইন

১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার এই চুক্তি বিমানের বাণিজ্যিক অগ্রগতি এবং বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

শুক্রবার (১ মে) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী এই উড়োজাহাজগুলো পরিচালন ব্যয় কমাবে, বিমানকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এবং বাংলাদেশের বৈশ্বিক সংযোগ আরও সম্প্রসারিত করবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ ক্রয়ের চূড়ান্ত চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এসময় বিমানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন বিমানের এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি।