জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং চলছে নেপালে। এবারই প্রথম দেশের বাইরে সিরিয়ালটির শুটিং হচ্ছে! সেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন কাবিলা, নেহাল, পাশা, হাবু এবং আরেফিনরা।
তাদের সঙ্গে যুক্ত হয়েছেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা! পরিচালক অমি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছে, চরিত্রটি কে হতে পারে অনুমান করুন। এরপর তার কমেন্ট বক্সে হাজার হাজার ফানি মন্তব্য পড়তে দেখা যায়!
কেউ বলছেন, মনে হয় মতবলের নেপালি বউ, আবার কেউ বলছেন, হাবুর প্রেমিকা, কারও মন্তব্য, বাচ্চু স্যারের ফরেনার পিএস! কেউ আবার লিখছেন, উনি যে চরিত্রের হোক না কেন দেখতে কিন্তু একেবারের একের!
অনেকে আবার মজা করে লিখছেন, পাশা ভাইয়ের আন্ডারওয়ার্ল্ডের অরিজিনাল মালিক উনি। কেউ কেউ বলছেন, আরে এটা রোকেয়া নাকি!
নেপাল থেকে অমি জানান, সে একজন নেপালি অভিনেত্রী। চ্যাপ্টার ১২-তে সারপ্রাইজ তাকে দেখা যাবে। এই সিজনের নিউ সেনসেশন!
সাফল্যের ধারাবাহিতায় চ্যানেল আই টিভি, বুম ফিল্ম ও বঙ্গ তিন মাধ্যমে প্রচার হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫।
সিরিয়ালটিতে পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, পাভেলের সঙ্গে নতুন করে ফিরে এসেছেন শামীম হাসান সরকার। আরও রয়েছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, ইশতিয়াক রোমেল, স্পর্শিয়া, জায়েফ।







