LATEST
ঢাকার গুলিস্তান থেকে গলাচিপার ইউপি সদস্য নিখোঁজ, অপহরণের অভিযোগ বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাল স্কুল শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শেখাচ্ছে যবিপ্রবির এআইসিএইচই বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী সংবর্ধিত ২২ নভেম্বর পর্যন্ত বর্ধিত কোটায় হজ নিবন্ধন চলবে আদালত থেকে বেরিয়ে নিখোঁজ বরিশালের এক জজ জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছে: জাতিসংঘের বিশেষ দূত
Showbiz

ভবনের বাসিন্দাদের বিচিত্র গল্প নিয়ে ‘ফ্ল্যাট স্টোরিস’

ভবনের বাসিন্দাদের বিচিত্র গল্প নিয়ে ‘ফ্ল্যাট স্টোরিস’

একটি বিল্ডিংয়ের নাম ‘হাওয়া ঘর’। সেখানে একই ছাদের নিচে বসবাস করেন ভিন্ন ভিন্ন মানুষ। একেকটি ফ্ল্যাটে একেক রকম জীবন, সম্পর্ক, হাসি-কান্না আর বিচিত্র সব ঘটনা। এমনই একাধিক গল্পের সমন্বয়ে নির্মিত হয়েছে দৃশ্যছায়ার নতুন প্রযোজনা ‘ফ্ল্যাট স্টোরিস’। পরিচালক ইফতেখার আহমদ সায়মন জানান, কম ভাড়ায় থাকার সুযোগ পেয়ে ‘হাওয়া ঘর’-এর একটি ফ্ল্যাটে এসে ওঠে কয়েকজন ব্যাচেলর ফ্ল্যাটমেট। নতুন বাসা, নতুন পরিবেশ, নতুন মানুষ—সব মিলিয়ে শুরু হয় তাদের একসঙ্গে পথচলা। কিন্তু গল্প কেবল একটি ফ্ল্যাটে সীমাবদ্ধ থাকে না। একই বিল্ডিংয়ের একাধিক ফ্ল্যাটে প্রতিনিয়ত ঘটে চলে নানা ঘটনা। প্রতিটি ফ্ল্যাট যেন একেকটি স্বতন্ত্র জগৎ, যেখানে বাসিন্দাদের জীবনযাপন, চিন্তাভাবনা, সম্পর্ক ও অভিজ্ঞতা তৈরি করে আলাদা আলাদা গল্প। এই বিচিত্র জীবনচিত্র নিয়েই নির্মিত হয়েছে ‘ফ্ল্যাট স্টোরিস’। গল্প ও পরিচালনায় রয়েছেন ইফতেখার আহমদ সায়মন। চিত্রনাট্য রচনা করেছেন অর্ক বড়ুয়া। চিত্রধারণের দায়িত্বে রয়েছেন শ্রেয়ান চৌধুরী। সহযোগী চিত্রধারক হিসেবে কাজ করেছেন মুজিবুর রহমান, পার্থ সারথি ও সায়মন। প্রোডিউসার নাজনীন আকতার এবং সম্পাদনায় রয়েছেন ফাহমিদা খানম। সহযোগী এডিটর হিসেবে আছেন মুজিবুর রহমান। কো প্রোডিউসার হিসেবে আছেন দীপ্র মুন্না, কাজী মাজহারুল হক, সায়মন। ‘ফ্ল্যাট স্টোরিস’-এ অভিনয় করেছেন কাজী মাজহারুল হক, মো. সাইফুর রহমান পারভেজ, প্রান্ত বড়ুয়া মুন্না, অর্ক বড়ুয়া, টিকলু কুমার, অন্তু দাশ, ক্যমং মারমা, নাসরিন হীরা, তাসনুভা শাওরিন, ময়ূখ সরকার, শ্রেয়সী স্রোতস্বিনী, সঞ্জীব বড়ুয়া, শোভরাজ চৌধুরী আইয়ুব, মাইনুল হাসান রুবেল, শাহিন চৌধুরী, সায়েমউদ্দিন ও ইফতেখার আহমদ সায়মনসহ আরও অনেকে। দৈনন্দিন জীবনের পরিচিত পরিসর- একটি আবাসিক ভবন ও তার বাসিন্দাদের কেন্দ্র করে নির্মিত এই কাজের অন্যতম আকর্ষণ হলো গল্পের বহুমাত্রিকতা। একই ভবনের ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে বসবাস করা মানুষদের জীবন কীভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়, কোথায় তৈরি হয় হাস্যরস, কোথায় সম্পর্কের টানাপোড়েন কিংবা কোথায় জন্ম নেয় নতুন কোনো ঘটনার—সেসব গল্পই তুলে ধরার প্রয়াস ‘ফ্ল্যাট স্টোরিস’। দৃশ্যছায়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে ‘ফ্ল্যাট স্টোরিস’। একটি বিল্ডিং, কয়েকটি ফ্ল্যাট, আর প্রতিটি ফ্ল্যাটে একেকটি গল্প—‘হাওয়া ঘর’-এর বাসিন্দাদের সেই গল্প জানতে চোখ রাখুন দৃশ্যছায়ার ইউটিউব চ্যানেলে।

More in Showbiz

View all

Latest news