LATEST
লাতিন আমেরিকায় সাংবাদিকতা ক্রমেই ঝুঁকিপূর্ণ, বাড়ছে হামলা ও সরকারি চাপ সৌদি আরবের নিরাপত্তা জোরদারে সেনা পাঠাল পাকিস্তান মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত মারা গেছেন ‘বিচ বয়েজ’র সহপ্রতিষ্ঠাতা মাইক লাভ ভারতের সঙ্গে বিদ্যমান গঙ্গা চুক্তিরই নবায়ন চায় বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছেলে, ত্যাজ্যপুত্র ঘোষণা বাবার বার্ষিক পরীক্ষায় অধ্যক্ষের ইচ্ছেমতো ফি আদায়! ১ ডিসেম্বর চ্যানেল আইতে ১৩তম ব্যান্ড ফেস্ট
Districts News Updates

ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা যে একটি সমস্যা, সেটা ভারতও বুঝতে পারছে বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতও শেখ হাসিনার পাগলামি বুঝতে পারছে। তাকে নিয়ে তারাও বিরক্তিকর পরিস্থিতিতে পড়েছে।

বৃহস্প‌তিবার (২৬ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌কদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। তাকে দেশে ফিরিয়ে আনার একমাত্র পথ প্রত্যর্পণ। তিনি নিজে থেকে দেশে ফিরে আসবেন, বিষয়টি এমন নয়; বরং তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

তার ভাষ্য, শেখ হাসিনা বর্তমানে ভারতের জন্যও অপ্রয়োজনীয় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা তৈরি করছে বলে ভারত উপলব্ধি করতে পারছে।

পরিস্থিতি বোঝাতে গিয়ে প্রতিমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর পর যদি দেখা যায়, তিনি সেখানে এমন আচরণ করছেন এবং উল্টাপাল্টা কথা বলছেন যে তাকে বের করাও যাচ্ছে না, আবার তার আচরণ সহ্যও করতে হচ্ছে—তাহলে বিষয়টি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ভারতের মুখপাত্রের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, সেখানে অপরাধীদের জন্য একটি নীতি এবং সাধারণ নাগরিকদের জন্য আরেকটি নীতি রয়েছে।

গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি। এরপর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এই রাজনৈতিক পটপরিবর্তনে দলটির বহু নেতা যে যেভাবে পেরেছেন পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পার হয়েছে। অন্তর্বর্তী সরকারের পর বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকারে আছে বিএনপি।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

এদিকে দীর্ঘ দুই বছর পর শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছিলেন তিনি। তবে বাংলাদেশ সরকার তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করে। পাশাপাশি কার্যক্রম আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরেও উত্তেজনা বাড়ছে।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

More in Districts News Updates

View all

Latest news