ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার (৬ অক্টোবর) এক নির্দেশনায় অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলার সময় ও বুকিংয়ের নিয়ম জানানো হয়েছে।

আইভ্যাকের গাইডলাইন অনুযায়ী, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে। তবে সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের জন্য স্লটের প্রাপ্যতার ওপর বিষয়টি নির্ভর করবে।

স্লট খালি থাকা সাপেক্ষে রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুযোগ থাকবে।

নতুন নির্দেশনায় একই দিনের অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ রাখা হয়নি। অর্থাৎ, আবেদনকারীরা যেদিন বুকিং করবেন, সেদিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না।

আইভ্যাক জানিয়েছে, আবেদনকারীরা শুধু পরবর্তী দুই সপ্তাহের মধ্যে থাকা নির্ধারিত তারিখগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এ ক্ষেত্রে স্লটের প্রাপ্যতা বিবেচনায় নিতে হবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে নির্ধারিত সময়ে স্লট খোলা হচ্ছে কি না এবং সংশ্লিষ্ট ভিসা বিভাগের আসন খালি আছে কি না, তা দেখে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।