ভালো ফল করায় হেলিকপ্টারে ঘুরিয়ে ২৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

ভালো ফল করায় হেলিকপ্টারে ঘুরিয়ে ২৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলেজের উপাধ্যক্ষ গুলশান আরা পারভিন বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম এবং বিসিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি এম আলী হায়দার অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন, কৃতিত্বপূর্ণ ও ভালো ফল অর্জনকারী শিক্ষার্থীদের হেলিকপ্টারে চড়িয়ে বগুড়া ঘুরে দেখার সুযোগ দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী ২৩ শিক্ষার্থীকে হেলিকপ্টারে বগুড়া ও মহাস্থানগড় ঘুরিয়ে দেখানো হয়। ১০ মিনিটের প্রতি রাইডে ৪ জন করে ২৩ শিক্ষার্থীকে হেলিকপ্টারে ঘুরিয়ে দেখানো হয়েছে।

কৃতী শিক্ষার্থী মাহমুদুল হাসান বলে, ‘এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে ১২৫৮ নম্বর পেয়ে যতটা না খুশি হয়েছি, তার চেয়ে বেশি উচ্ছ্বসিত ছিলাম হেলিকপ্টারে আকাশে ওড়ার স্বপ্ন পূরণ হওয়ায়। ভালো ফল করে হেলিকপ্টারে উড়তে পারব, এটা স্বপ্নের মতোই মনে হচ্ছে।’