ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমল | চ্যানেল আই অনলাইন

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমল | চ্যানেল আই অনলাইন

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১৯৪০ টাকা থেকে কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার ২ জুন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এছাড়া অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজি এলপি গ্যাসের দাম ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ২ এপ্রিল আরও ৩৮৭ টাকা বাড়িয়ে দাম ১৭২৭ টাকা করা হয়। ফলে দুই দফায় মোট ৫৯৯ টাকা দাম বৃদ্ধি পেয়েছিল।