<![CDATA[
নিজেদের ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ভোরে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা নারী ফুটবল দল।
শুক্রবার (৭ এপ্রিল) ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।
ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনার ফুটবল। ছেলেদের পর এবার মাঠে নামছে আর্জেন্টিনার নারী ফুটবল দল। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের প্রায় দেড় মাস পর আবার কোনো প্রীতি ম্যাচে মাঠে নামছে তারা।
আরও পড়ুন: ব্রাজিলকে টপকে শীর্ষে আর্জেন্টিনা
নারী ফুটবলে আর্জেন্টিনা খুব একটা শক্তিশালী না হলেও ভেনেজুয়েলার তুলনায় ফিফা র্যাঙ্কিংয়ে তারা আছে বেশ এগিয়ে। দুদলের মধ্যে পার্থক্য ২৩ ধাপের। আর্জেন্টিনার নারী দলের অবস্থান ২৮তম আর ভেনেজুয়েলার অবস্থান ৫১তম স্থানে।
পূর্ব পরিসংখ্যানও কথা বলছে আর্জেন্টিনার মেয়েদের পক্ষে। এর আগে দুদলের দুবারের দেখায় শতভাগ জয় আছে আর্জেন্টিনার। সবশেষ দেখায় গত বছরের জুলাইয়ে কোপা আমেরিকার লড়াইয়ে ভেনেজুয়েলাকে তারা হারিয়েছিল ১-০ গোলে। এর আগে ২০১৮ সালের কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার মেয়েরা ২-১ গোলের জয় পেয়েছিল।
আরও পড়ুন: পিএসজি ছাড়ছেন মেসি, তবে যাচ্ছেন কোথায়?
তাছাড়া সাম্প্রতিক পারফরম্যান্সও কথা বলছে তাদের পক্ষে। সবশেষ ৫ ম্যাচের মধ্যে ৩টিতেই জয় তুলে নিয়েছে আর্জেন্টিনার মেয়েরা।
]]>



