<![CDATA[
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ভোলার ইলিশার মেঘনা নদী থেকে জাল ও ট্রলারসহ আটক ১৫ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সুজা এ জরিমানা করেন। এ সময় জব্দ করা দুইটি ট্রলার ৯০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
সদর উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ জামাল হোসাইন জানান, দুপুরে অভিযান চালিয়ে ইলিশা সংলগ্ন মেঘনা নদী থেকে ১৫ জেলেসহ দুইটি ট্রলার আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলেদের জরিমানা ও ট্রলারগুলো নিলামে বিক্রি করা হয়েছে। আর জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।
]]>


